রাঙামাটি ব্লাড ফোর্সের নানিয়ারচর উপজেলা কমিটি ঘোষণা


প্রেস বিজ্ঞপ্তি    |    ১১:৫৪ পিএম, ২০২০-১২-২৫

রাঙামাটি ব্লাড ফোর্সের নানিয়ারচর উপজেলা কমিটি ঘোষণা

রাঙামাটিতে একঝাঁক তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসবী সংগঠন রাঙামাটি ব্লাাড ফোর্স (পাহাড় জুড়ে রক্তের প্রয়োজনে) পার্বত্য এলাকায়  নিরলসভাবে কাজ করে যাওয়া পার্বত্য অঞ্চলের অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদাতা ও সামাজিক সংগঠন। সংগঠনটি নানিয়ারচরে তাদের কার্যক্রমের প্রসার ঘটানোর লক্ষ্যে উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করেছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাঙামাটি ব্লাড ফোর্স এর উপদেষ্টা ও রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র  মোঃ  জামাল উদ্দিন ও এডমিন প্যানেলের সকলের যৌথসাক্ষরে ১১সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

উক্ত কমিটিতে জেলার আহবায়ক কমিটির সদস্য উজ্জল মল্লিক-কে নানিয়ারচর উপজেলা সমন্বয়ক করা হয়। আর মোঃ মাহাবুব এলাহি-কে আহবায়ক এবং মোঃ নাজমুল ইসলাম -কে সদস্য সচিব করে উক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

দায়িত্ব পাওয়া অন্যান্যরা হলো- যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, যুগ্ম-সচিব হলেন মোঃ জহির হাওলাদার। সদস্য- মোঃ হাসান শরীফ, মোঃ নুর হোসেন, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ ইখলাস বিন সুলতান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হাসান, মোঃ সৈকত। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে কার্যকরী কমিটি গঠন করে জেলা শাখায় অনুমোদনের জন্য প্রেরণ করবে বলে জানিয়েছে সংগঠনটি।