পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


ইকবাল হোসেন    |    ১০:৪২ পিএম, ২০২০-১২-২৪

পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিডিও কনফারেন্সে “নির্বাচনী অঙ্গীকরে ডিজিটাল হলো দেশ- মুজিববর্ষেই পাসপোর্ট ধন্য বাংলাদেশ” স্লোগানে আঞ্চলিক পাসপোর্ট অফিস রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান,  কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস হতে উক্ত জেলা সমূহের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একযোগে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমেই সারা বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রমের আওতাভূক্ত হলো।

এসময় রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্থিত ছিলেন- ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক শাহ ওয়ালীউল্লাহ, স্কোয়াডন লিডার মেহেরেন আলী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, আইনজীবি এ্যাড. প্রতীম রায় মাম্পু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানের হাতে অতিথিরা ই-পাসপোর্ট তুলে দেন।