নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা সভা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:৪৪ পিএম, ২০২০-১২-২৩

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা সভা

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা অনুষ্ঠিত হয়েছে।নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে ২৩ তারিখ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভার আয়োজন করা হয়।
এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সাদেকুল ইসলাম,নানিয়ারচর উপজেলা শাখা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,হেডম্যান কার্বারি,ওয়ার্ড প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নানিয়ারচর উপজেলার সকল জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ সবাই নিজেদের অবস্থানে থেকে ,নারী নির্যাতন,যৌতুক,ইভটিজিং এর বিরুদ্ধে জনগনকে সচেতন করতে করবেন ।মাদক নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি,আইন শৃংখলা বাহিনী,কর্মকর্তা কর্মচারি,হেডম্যান কার্বারি,শিক্ষক,গন্যমান্য ব্যক্তিবর্গ সকলে মিলে জনসচেতনতা বৃদ্ধির কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।