প্রকাশ্যে ধূমপান ও মাস্ক না পড়ায় কাউখালীতে ১০ জনকে জরিমানা


এম এইচ ইকবাল    |    ১১:০৯ পিএম, ২০২০-১২-২১

প্রকাশ্যে ধূমপান ও মাস্ক না পড়ায় কাউখালীতে ১০ জনকে জরিমানা

রাঙামাটি কাউখালী উপজেলাতে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ে বাজারে ঘোরাফেরা ও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ১০ জনকে ৫০০ টাকা করে মোট ৫০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলার পোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার। 

এসময় কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।