নানিয়ারচরে ১১ হাজার শিশু পাচ্ছে হাম রুবেলা টিকা


মেহেরাজ হোসেন সুজন    |    ১১:০২ পিএম, ২০২০-১২-২১

নানিয়ারচরে  ১১ হাজার শিশু পাচ্ছে হাম রুবেলা টিকা

নানিয়ারচর উপজেলায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর উদ্দ্যগে হাম রুবেলা প্রতিরোধে টিকা প্রদান ক্যাম্পেইন চলছে।১৯ ডিসেম্বর শনিবার হতে ৩১ জানুয়ারি পর্যন্ত এই হাম রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইন বলে জানিয়েছেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার নূয়েন খীসা।

১০ মাস থেকে ১০ বছর বয়সী পর্যন্ত শিশু দের এই টিকা দেয়া হচ্ছে। টিকা প্রদানের স্থায়ী কেন্দ্র নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সকল সম্প্রদায়ের লোকদের তাদের শিশুদের টিকা গ্রহনের জন্য উপস্থিতি দেখা যায়।
হাম রুবেলা টিকা প্রদান স্থায়ী কেন্দ্র নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও নানিয়ারচর উপজেলার প্রত্যেক ওয়ার্ডে রুটিন অনুযায়ী ১ টি ই,পি,আই কেন্দ্র ও সাথে অতিরিক্ত ২ টি কেন্দ্র থেকে টিকা প্রদান ক্যাম্পেইন এর সেবা পাবে নানিয়ারচর বাসী।
নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম,টি,পি,আই কর্তৃক তথ্য অনুযায়ী জানা যায় নানিয়ারচরে এ বছর প্রায় ১১ হাজার শিশুকে এই হাম রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।