বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণ 


এম এইচ ইকবাল    |    ০১:৪৫ পিএম, ২০২০-১২-২০

বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের  কম্বল বিতরণ 

শীত ঋতুতে মাঘ মাসে শীতের তীব্রতা বেশি থাকলেও এইবারের শীত ঋতুতে পৌষ মাসেই তা অনেকখানি বেড়েছে।  তাই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ। 

অর্থ সংকটে শীতবস্ত্র ক্রয়ে অক্ষম এমন শীতার্ত কিছু মানুষের  দুর্দশা লাঘব করতে রোববার(২০ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের ব্যবস্থাপনায় মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় ৩৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বেতবুনিয়া মডেল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান খইচাবাই তালুকদারের সভাপত্ত্বিতে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার।