বাইকারদের চাহিদা মেটাতে আসামবস্তীতে”বাইক জংশন রাঙামাটির” যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫০ পিএম, ২০২০-১২-১৭

বাইকারদের চাহিদা মেটাতে আসামবস্তীতে”বাইক জংশন রাঙামাটির” যাত্রা শুরু

রাঙামাটি শহরে আসামবস্তী আর্জেন্টিনা ব্রীজ সংলগ্ন নতুনপাড়ায় বাইকারদের চাহিদা মেটাতে যাত্রা শুরু করেছে ”বাইক জংশন রাঙামাটি”।বুধবার বিকাল ৬ টায় উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা শুক্কুর তালুকদার ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল।

এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল বাবু,রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক রাসেল তালুকদার,বাইক জংশন রাঙামাটির মালিক ইশতিয়াক খান।

বাইক জংশনের মালিক ইশতিয়াক খান জানায়,রাঙামাটির বাইকারদের চাহিদা মেটাতে সকল ধরনের মোটরসাইকেলের পার্টস,যন্ত্রাংশ,ওয়াশ-নরম্যাল,ফোম সহ মোটর সাইকেল সার্ভিসিং সূলভ মূল্যে করা হবে।মূলত আসামবস্তী এলাকা বাইকারদের অন্যতম পছন্দ জায়গা হওয়ায় চাহিদা মেটাতে আমার এই উদ্যোগ।