নানিয়ারচরে স্বল্প পরিসরে পালিত হলো মহান বিজয় দিবস


মেহেরাজ হোসেন সুজন    |    ০১:১৭ এএম, ২০২০-১২-১৭

নানিয়ারচরে স্বল্প পরিসরে পালিত হলো মহান বিজয় দিবস

"মহান বিজয় দিবস "উপলক্ষে নানিয়ারচরে করোনা কালীন সময়ে স্বল্প পরিসরে পালিত হলো দিনটি।কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পর্ঘ্য অর্পন, র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন,স্বল্প পরিসরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৮ টায় উপজেলা প্রশাসন এর পরপরপুস্পর্ঘ্য অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানিয়ারচর প্রেস ক্লাব,নানিয়ারচর সরকারী কলেজ, নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার কর্মকর্তা -কর্মচারীবৃন্দ প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার নুয়েন খীসা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, নানিয়ারচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমূখ।