মেহেদী হাসান | ০৮:১৯ পিএম, ২০২৬-১০-৩০
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাঙামাটি শহরের বনরূপায় ‘পাহাড়ে আমরা শান্তি চাই’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ বাংলাদেশ।
মানববন্ধনে বক্তারা পার্বত্য চট্টগ্রামের সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও সাম্প্রদায়িক বিদ্বেষ প্রতিরোধ, মানবাধিকার ও নাগরিক মর্যাদা সমুন্নত রাখা এবং শান্তিপূর্ণ উপায়ে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, শান্তি কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যাশা নয়; এটি পাহাড়ের প্রতিটি মানুষের অধিকার এবং সমগ্র দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা। তাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সামরিক বিশ্লেষক ও রাজনৈতিক আলোচক মেজর (অব.) আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মো. টিপু, জুই চৌধুরী, মো. শোয়েব ও হাবিব আজম।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা পাহাড়ে সহিংসতা, সাম্প্রদায়িক বিদ্বেষ ও বিভেদ দূর করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited