ওমর ফারুক সুমন | ০৪:৫৭ পিএম, ২০২০-১২-১৬
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর বুধবার সকার ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপজেলার ২৪ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরন করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। পরে সকল মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্বারক তুলে দেওয়ার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহন কারী ছাত্রছাত্রীদের মাজেও পুরোষ্কার বিতরন করা হয়।
এসময় ২৪ জন বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য সহ পৌর মেয়র জাফর আলী খান, সহকারী ভূমি কমিশনার কেএম আবু নওশাদ, পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ওসি বাঘাইছড়ি মোঃ আশরাফ উদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন সহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্মানে উজনী যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজন করা হয়। এবং উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যাবস্থা করা হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited