শহীদদের স্বরনে নানিয়ারচরে বিএনপির শ্রদ্ধা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৪:৩৮ পিএম, ২০২০-১২-১৬

শহীদদের স্বরনে নানিয়ারচরে বিএনপির শ্রদ্ধা

"মহান বিজয় দিবস " উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি নানিয়ারচর উপজেলা শাখার আয়োজনে, উপজেলা বিএনপি ও অংগ সংগঠন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহীদের স্মরণের শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজয় দিবসে সকালে নানিয়ারচর সদর উপজেলা অস্থায়ী কার্যালয় হইতে স্বল্প পরিসরে র‍্যালি,নানিয়ারচর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প্যার্ঘ অর্পন করে দলটি।পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সকল শহীদের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সংগঠন টির পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলার বি এন পি সভাপতি মোঃ-নুরুজ্জামান হাওলাদার,উপজেলা বিএনপি সম্পাদক ফারুক হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ-কবির হোসেন,উপজেলা যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,মহিলা দল সহ ইউনিয়ন ওয়ার্ডের সংগঠনটির বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।