রাজস্থলীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত


রাজস্থলী প্রতিনিধি    |    ০৪:০৯ পিএম, ২০২০-১২-১৬

রাজস্থলীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

আজ ১৬ ই ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যাদের আত্বত্যাগের বিনিময়ে এই বিজয় সম্ভব হয়েছিল,বিজয়ের দিনে তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।  মহান বিজয় দিবস উপলক্ষে রাজস্থলী  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,রাজস্থলী  উপজেলা প্রশাসন, উপজেলা  আওয়ামীলীগ  অঙ্গ ও সহযোগী সংগঠন,প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সাদেক  এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,
আরও উপস্থিত  ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুসিং মারমা,টিএইচ ডাঃরুইহ্লাঅং মারমা,কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান,ওসি মফজল আহমদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিং মারমা প্রমুখ।