জুরাছড়িতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত


স্মৃতিবিন্দু চাকমা    |    ১০:১৩ এএম, ২০২০-১২-১৬

জুরাছড়িতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

আজ ১৬ ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যাদের আত্বত্যাগের বিনিময়ে এই বিজয় সম্বব হয়েছিল,বিজয়ের দিনে তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।  মহান বিজয় দিবস উপলক্ষে জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,জুরাছড়ি উপজেলা প্রশাসন, জুরাছড়ি থানা, উপজেলা  আওয়ামীলীগ  অঙ্গ ও সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,জাতীয় পার্টি,পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি, দূর্নীতি দমন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি।

পরে উপজেলার বঙ্গবন্ধু ভাস্কর্য এর সমূহে পুষ্পমাল্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা,আওয়ামীলীগ সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর সঞ্চালনায়,বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,অফিসার ইনচার্জ শফিউল আজম প্রমূখ।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানমিত্র চাকমা সঞ্চালনায় জ্ঞানেন্দু বিকাশ চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন  প্রধান অতিথি প্রবর্তক চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলগ নেতা উজ্জ্বল কুমার চাকমা,মিন্টু চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।