নানিয়ারচরে সড়ক দুর্ঘটনা ও ধর্ষন রোধে বিট পুলিশিং সমাবেশ


মেহেরাজ হোসেন সুজন    |    ০৪:৫২ পিএম, ২০২০-১২-১৫

নানিয়ারচরে সড়ক দুর্ঘটনা ও ধর্ষন রোধে বিট পুলিশিং সমাবেশ

নানিয়ারচর থানা পুলিশের নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়িতে নারী ধর্ষন নির্যাতন বিরোধী ও সড়ক দুর্ঘটনা রোধের ব্যাপারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।১৫ ই ডিসেম্বর মঙ্গলবার ৪ নং ঘিলাছড়ি ইউনিয়নের ঘিলাছড়ি বাজারে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিট পুলিশিং সভায় উপস্তিত ছিলেন নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ- সাব্বির রহমান, এস আই নানিয়ারচর থানা মোঃ-রাজু আহমেদ, এ এস আই মোঃ- সোহয়াব হোসেন ও ইউপি সদস্য পুলক চাকমা সহ পুলিশ সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

এসময় বক্তরা নারী ধর্ষন নির্যাতন রোধে বিট পুলিশের কার্যক্রম ও জনসাধারণের করনীয়, সড়ক দুর্ঘটনা হলে ও যানবাহন সহ মালবাহন চলাচলে করনীয় হেলমেট বিহিন মোটর বাইক চলাচল এরিয়ে চলা ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন।