শহীদ বুদ্ধিজীবী দিবসে নানিয়ারচর ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:২৮ এএম, ২০২০-১২-১৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে নানিয়ারচর ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদের স্মরণে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের এর আয়োজনে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার সন্ধ্যায় নানিয়ারচর সদর বাজারের চৌরাস্তা মোড়ে এই মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আকাশ কর্মকার এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সম্পাদক রুবেল মৃধার সঞ্চালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি বাবুল কর্মকার,উপজেলা যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত,উপজেলা শ্রমিকলীগ সভাপতি, রিপন তালুকদার,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জুয়েল বড়ুয়া সহো দলটির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মী প্রমূখ।

এসময় তারা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে, আলোচনা সভায় বক্তারা বলেন,শোকাবহ এ দিনটিতে শ্রদ্ধা, বেদনা ও ভালোবাসার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান দের স্মরণ করছি,পরাজয় নিশ্চিত যেনে দেশকে মেধা শূন্য করে দেয়ার লক্ষ্য ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড চালায় তারা।