শ্রদ্ধায় বিদায় নিলেন নানিয়ারচর থানার পুলিশ কর্মকর্তা রওশন জামান


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:২৫ পিএম, ২০২০-১২-১৩

শ্রদ্ধায় বিদায় নিলেন নানিয়ারচর থানার পুলিশ কর্মকর্তা রওশন জামান

নানিয়ারচর থানার পুলিশ কর্মকর্তা এস আই রওশন জামান এর বিদায় সংবর্ধনা দিয়েছে নানিয়ারচর থানা।অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাবৃন্দ কৃতিত্বের কথা জানান।

নানিয়ারচর থানার পুলিশ কর্মকর্তা এস আই রওশন জামান এর বিদায় উপলক্ষে নানিয়ারচর থানা কর্তৃক ১৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এক বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়।
দীর্ঘ প্রায় দুই থেকে আড়াই বছর তিনি নানিয়ারচর থানায় দায়িত্বরত ছিলেন,নানিয়ারচর থানা থেকে বদলি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

বিদায়ের এই সভায় নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান এর সভাপতিত্বে সভায় অন্যান্য দের মধ্য বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ কর্মকর্তা নানিয়ারচর থানা মোঃ-রওশন জামান,বক্তব্য রাখেন এস আই আনওয়ার কামাল,এ এস আই,এ এস আই আলমগীর হোসেন,এ এস আই সোহয়াব আহমেদ,অন্যান্য পুলিশ কনস্টেবল সহো ইউপি সদস্য স্থানীয় গন্য মান্য ব্যাক্তি প্রমূখ।

বিদায়ী সভায় বক্তারা কান্নায় ভেঙ্গে পড়েন এবং এস আই মোঃ-রওশন জামান এর প্রশংসা করে বক্তারা বলেন আমরা সব সময় স্যার থেকে ভালো পরামর্শ এবং দিক নির্দেশনা পেয়েছি ,স্যার যেখানেই থাকুক সুস্থ ও সুন্দর ভাবে থাকুক এবং স্যারের দীর্ঘায়ু কামনা করি।এ এস আই জুয়েল দাশ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।