প্রেস বিজ্ঞপ্তি | ০৩:৪২ পিএম, ২০২০-১২-১৩
রাঙামাটিতে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর ৮ম বর্ষ পূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট লাগানো হয়।
শনিবার (১২ ডিসেম্বর) "বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন" (একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান) এর শুভ ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলা শহরে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচি হলো মহামারি করোনা ভাইরাস নামক মহামারী রোগটি থেকে সবাইকে নিরাপদ রাখার জন্য প্রতিটি দোকানে, মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দেওয়াল বা প্রবেশ মুখে মাস্ক পরিধান করার আহ্বান জানিয়ে লিফলেট লাগানো ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন (একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান) ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে রাত ৮ টা ৯ মিনিটে (বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয় (রাঙামাটি পৌরসভা) কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা মোঃ জামাল উদ্দীন, সাবেক প্যানেল মেয়র মোঃ রবিউল আলম রবি, বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, সাবেক প্রচার সম্পাদক ইমরান হোসেন জনি, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এজাহার আলী, সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ জাবেদ মুন্না, সাবেক সদস্য মোঃ মামুন ইসলাম, শুভাকাঙ্ক্ষী মোঃ ইউসুফ, মোঃ এমদাদ হোসেন হিরু, মোঃ বেলাল হোসেন এবং অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, সত্যি আমরা অনেক আনন্দিত তোমাদের মত তরুণ-তরুণীরা এভাবে নিঃস্বার্থভাবে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে। এভাবে সততার সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। পাশাপাশি আমাদের পক্ষ থেকে তোমাদের সকল ভালো কাজের জন্য সহযোগিতা থাকবে এবং আমরা সব সময় বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর সাথে থাকবো।
বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসেন বলেন- বিগত ১২-১২-২০১২ ইং রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করার উদ্দেশ্য। বর্তমানে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশের ২১টি জেলার মধ্যে প্রতিনিধি রয়েছেন। তাঁরা তাদের সাধ্য মত গরীব, দুঃস্থ, অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন মানবতার সেবায় সর্বদা নিজেদের নিয়োজিত রাখতে পারি।
তিনি আরও বলেন- বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর যুগ্ম প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মহিন উদ্দিন এবং প্রতিষ্ঠা কালীন সদস্য ও পরিচালক মোঃ ইমরান আলী ভিডিও কলের মাধ্যমে দেশবাসীকে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং সামনে করোনা ভাইরাস নামক মহামারী রোগীটির প্রভাব আরও বাড়তে পারে। তাই দেশবাসীকে সচেতন থাকার আহ্বান করেন।
পরিশেষে, মহামারী করোনা ভাইরাস নামক মহামারী রোগটি থেকে সবাইকে সুস্থ রাখার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। ইতোমধ্যে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সবাইকে সচেতনতা অবলম্বন করে ও সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করার জন্য আহ্বান করা হয় এবং বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন (একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান) এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করা হয়
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited