জুরাছড়ি প্রতিনিধি | ০৩:৩৬ পিএম, ২০২০-১২-০৩
জুরাছড়ি জোনের আয়োজনে মত বিনিময় সভায় নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আখতারুজ্জামান বলেন,বিগত সময়ে আপনারা যেভাবে বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি মহোদয় স্যারকে সহযোগিতা দিয়েছেন ঠিক তেমনি শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
তাই জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। অতিতে যেভাবে বিদায়ী জোন কমান্ডার কাজ করে গেছেন জনগণের সহযোগিতা পেলে তিনিও সেভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে,এজন্য প্রয়োজন সকলের সহার্দ্যপূর্ণ মনোভাব।
উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হাসান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল তানভীর হোসেন পিএসসি সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান,উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সহ চার ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং হেডম্যান,কার্বারী প্রতিনিধি বৃন্দ।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা এবং উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড মতবিনিময় সভায় উপস্থাপন করেন। অতীতে যেভাবে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা পেয়েছি ভবিষ্যতেও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে জোন কর্তৃক বিভিন্ন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ,ডেউটিন,সেলাই মেশিন,খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি এবং অতিথি বৃন্দ।
উল্লেখ্য যে, মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা,জুরাছড়ি থানা বিদায়ী এবং নবাগত অফিসার ইনর্চাজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রত্যেক মৌজার হেডম্যান,ও গ্রামের কার্বারী বৃন্দ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited