জুরাছড়ি প্রতিনিধি | ১২:৪৪ এএম, ২০২০-০৯-০৭
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের অবদান জুরাছড়িবাসীর কাছে চিরঅম্লান হয়ে থাকবে। মাহফুজুর রহমান কথা আর কাজে মিল রেখে সবসময় জুরাছড়িবাসীর উন্নয়নের জন্য কাজ করেছিলেন এমনটাই বলেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
৬ সেপ্টেম্বর রবিবার মাহফুজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা আরো বলেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা,সাংস্কৃতিক,ক্রীড়া সহ সকল ক্ষেত্রে এলাকার জনগণের পাশে থেকে সহযোগিতা করেছিলেন।
মাহফুজুর রহমান বিদায় বেলায় বলেন, এ বিদায় শেষ বিদায় নয়,কর্মক্ষেত্রে আমার বদলী হতে হয়েছে। আমি যেখানে থাকিনা কেন জুরাছড়ি উপজেলাকে নিজের এলাকা মনে করে সবসময় সর্বাত্মক সহযোগিতা করে যাব।
মাহফুজুর রহামান ২০১৮ সালে ২২ শে আগষ্ট জুরাছড়ি উপজেলায় যোগদান করেন। যোগদানের প্রথম সপ্তাহে দূর্গম এলাকা ৩নং মৈদং ইউনিয়নে পায়ে হেঁটে ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে যান। তখন থেকে পাল্টাতে শুরু হয় উপজেলার চিত্র। তিনি একজন নিবেদিত কর্মকর্তা হিসেবে করোনাকালীন কঠিন মূর্হুতে নিজের কর্মস্থল কখনো ত্যাগ করেননি। সবসময় চিন্তা করতেন জুরাছড়িবাসীর জন্য। তাঁর দক্ষতার কারণে ত্রাণ পৌছানো হয়েছে দূর্গম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ইউনিয়ন বগাখালী এলাকায়।
তাই আজ সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজুর রহমানের নতুন কর্মস্থল মহেশখালী উপজেলায় যাহাতে একজন সুদক্ষ অফিসার পরিচয় দিয়ে সুনাম অক্ষুন্ন রাখতে পারেন সকল কর্মকর্তারা এই কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন জোন প্রতিনিধি ক্যাপ্টেন ওয়াহিদ আল তৌসিফ, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, অফিসার ইনচার্জ মাহমুুদুল হাই পিপিএম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যানন চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, উপজেলা আওয়ামিলীগ প্রতিনিধি মিন্টু চাকমাসহ বিভিন্ন এনজিও ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited