মাহফুজুর রহমানের অবদান জুরাছড়িবাসীর কাছে চিরঅম্লান হয়ে থাকবে


জুরাছড়ি প্রতিনিধি    |    ১২:৪৪ এএম, ২০২০-০৯-০৭

মাহফুজুর রহমানের অবদান জুরাছড়িবাসীর কাছে চিরঅম্লান হয়ে থাকবে

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের অবদান জুরাছড়িবাসীর কাছে চিরঅম্লান হয়ে থাকবে। মাহফুজুর রহমান কথা আর কাজে মিল রেখে সবসময় জুরাছড়িবাসীর উন্নয়নের জন্য কাজ করেছিলেন এমনটাই বলেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

৬ সেপ্টেম্বর রবিবার মাহফুজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা আরো বলেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা,সাংস্কৃতিক,ক্রীড়া সহ সকল ক্ষেত্রে এলাকার জনগণের পাশে থেকে সহযোগিতা করেছিলেন। 

মাহফুজুর রহমান বিদায় বেলায় বলেন, এ বিদায় শেষ বিদায় নয়,কর্মক্ষেত্রে আমার বদলী হতে হয়েছে। আমি যেখানে থাকিনা কেন জুরাছড়ি উপজেলাকে নিজের এলাকা মনে করে সবসময় সর্বাত্মক সহযোগিতা করে যাব। 

মাহফুজুর রহামান ২০১৮ সালে ২২ শে আগষ্ট জুরাছড়ি উপজেলায় যোগদান করেন। যোগদানের প্রথম সপ্তাহে দূর্গম এলাকা ৩নং মৈদং ইউনিয়নে পায়ে হেঁটে ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে যান। তখন থেকে পাল্টাতে শুরু হয় উপজেলার চিত্র। তিনি একজন নিবেদিত কর্মকর্তা হিসেবে করোনাকালীন কঠিন মূর্হুতে নিজের কর্মস্থল কখনো ত্যাগ করেননি। সবসময় চিন্তা করতেন জুরাছড়িবাসীর জন্য। তাঁর দক্ষতার কারণে ত্রাণ পৌছানো হয়েছে দূর্গম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ইউনিয়ন বগাখালী এলাকায়।

তাই আজ সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজুর রহমানের নতুন কর্মস্থল মহেশখালী উপজেলায় যাহাতে একজন সুদক্ষ অফিসার পরিচয় দিয়ে সুনাম অক্ষুন্ন রাখতে পারেন সকল কর্মকর্তারা এই কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন জোন প্রতিনিধি ক্যাপ্টেন ওয়াহিদ আল তৌসিফ, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, অফিসার ইনচার্জ মাহমুুদুল হাই পিপিএম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যানন চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, উপজেলা আওয়ামিলীগ প্রতিনিধি মিন্টু চাকমাসহ বিভিন্ন এনজিও ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।