মেহেরাজ হোসেন সুজন | ০৩:৪৬ পিএম, ২০২০-১১-৩০
শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আকৃষ্ট করতে নানিয়ারচর উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ততত্ত্বাবধানে উপজেলা পর্যায়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা(২০) আয়োজন পাশাপাশি মেলায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর স্কুল কলেজের শিক্ষক দের পুস্তক উপহার ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সোমবার সকালে নানিয়ারচর উপজেলা মাঠে এই মেলা ও প্রতিযোগিতার আয়োজন হয়।
নানিয়ারচরে ০৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রকল্প নিয়ে এ মেলায় অংশ নিয়েছে। পানির স্তর পরিমাপ,পানি পরিশোধন, স্যাটেলাইট শহর প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনসহ সমসাময়িক সমস্যা সমাধানের কৌশল নিয়ে উদ্ভাবিত প্রযুক্তি মেলায় উপস্থাপন করছেন ক্ষুদে বিজ্ঞানীরা।
নানিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে আয়োজনের উক্ত মেলার প্রকল্প পরিদর্শনে ও পুরুস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান প্রগতি চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোঃ-সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ-রেজাউল করিম,অন্যান্য দের মধ্য আরো উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী প্রমূখ।
মেলায় অংশ নেয়া প্রতিযোগিদের পুরুস্কার প্রদান কালে নানিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।
আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।যারা প্রতিযোগিতায় বিজয় হয়েছে সবাইকে অভিনন্দন যারা বিজয়ী হয়নি মন খারাপ করার কিছু নেই তাদেরকেও অভিনন্দন, আগামিতে সবাই আরো ভালো করবে এটাই কামনা করি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited