নিজস্ব প্রতিবেদক | ০১:১২ এএম, ২০২০-১১-২৬
বুধবার রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে দীঘলছড়ি স্টেডিয়ামে দীঘলছড়ি ও ধুপ্যাচর কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে কাবাডি খেলা ও রশি টানা খেলা, পুরস্কার বিতরণ ও বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং সিমাভি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহায়তায় ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ)’ প্রকল্পের অধীনে দিবসটি আয়োজন করেছে প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সংস্থা ‘টংগ্যা’।
লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে সারাবিশে^র ন্যায় বাংলাদেশেও ২৫নভেম্বর হতে ১০ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এরই ফলশ্রুতিতে স্থানীয় এনজিও সংস্থা ‘টংগ্যা’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
আলোচনা সভায় বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা ও উপজেলা মহিলা বিষয়ক প্রতিনিধি প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা। আলোচনা শেষে খেলায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিবস উদযাপন সফল করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited