শীগ্রই দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি (বাকাসস)


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৩:৫৯ পিএম, ২০২০-১১-২৪

শীগ্রই দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি (বাকাসস)

বৈশম্য নিপাত যাক, কর্মচারীরা মুক্তি পাক প্রতিপাদ্যে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে পার্বত্য জেলা রাঙামাটিতেও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে (বাকাসস) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ১৫ দিনের কর্ম বিরতি পালিত হচ্ছে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাঙামাটি জেলা শাখার সভাপতি জগজ্যোতি চাকমা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নেতৃবৃন্দরা উক্ত কর্মবিরতিতে অংশ গ্রহন করেন।

বাকাসস রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী পালন করছি। ৩০ তারিখের মধ্যে আমাদের দাবী বাস্তবায়িত না হলে ৫ ডিসেম্বর আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবো।

কেন্দ্রীয় কমিটির দাবী বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের এবং সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ হতে বিভিন্ন সময়ে মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর কর্মচারীদের দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সকল বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসক সুপারিশপত্র প্রেরণ করেছেন। দাবী বাস্তবায়নে উর্দ্ধতন কর্তৃপক্ষসহ সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সাথে বারবার সাক্ষাত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্মারকলিপি সহ আবেদন নিবেদন করলেও বাকাসস কর্তৃক উত্থাপিত দাবী যৌক্তিক মর্মে উর্দ্ধতন কর্তৃপক্ষ একমত পোষণকরা সত্বেও দীর্ঘদিন দাবী বাস্তবায়িত হয়নি। পক্ষান্তরে একই প্রশাসনের আওতাধীন রাজস্ব বিভাগে তহশীলদার ও সহকারী তহশীলদারদের পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে। তাই এই কর্মসূচি।

এ কর্মসূচির কারণে আজকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও এসিল্যান্ড কার্যালয়ে ২দিন সরকারীবন্ধ থাকার পর বিভিন্ন উপজেলা থেকে আসা অনেক মানুষ অসুবিধা ও হয়রানির স্বীকার হচ্ছেন। তাদের দৈনন্দিন জরুরি কাজে চরমভাবে ব্যাঘাতও সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন দবী আদায়ে ১৫ দিনের কর্মবিরতি পালন করা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা।