মানিকছড়ি চেকপোস্টে ৭০ লিটার মদ সহ আটক ২!


মাসুদ পারভেজ নির্জন    |    ১১:৩৫ পিএম, ২০২০-১১-২২

মানিকছড়ি চেকপোস্টে ৭০ লিটার মদ সহ আটক ২!

রাঙামাটি শহরে সন্দেহের ভিত্তিতে শরীর থেকে ৭০ লিটার দেশীয় বাংলা চোলাই মদ সহ দুই জন নারীকে আটক করা হয়েছে ।

রোববার বিকাল ৪ টায় মানিকছড়ি চেকপোস্টে রাঙামাটি থেকে চট্রগ্রামে যাওয়ার পথে যৌথ বাহিনীর  নিয়মিত তল্লাশির সময় অটোরিকশা(রাঙামাটি থ-১১-০) সহ তাদের আটক করা হয়।

আটককৃত হলেন,চট্রগ্রাম আগ্রাবাদের মোঃ আকতারের স্ত্রী আমেনা বেগম মুক্তা(৩২) ও চট্রগ্রাম ফ্রিপোর্ট ব্যাংক কলোনী এলাকার আলাউদ্দিনের স্ত্রী রোকেয়া(৩৫)।এসময় সাথে রোকেয়ার ১০ বছরের শিশু ও ছিলো।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কবির জানান,মানিকছড়ি চেকপোস্টে সন্দেহের ভিত্তিতে নিয়মিত তল্লাশির সময়  শরীর থেকে  ৭০ লিটার মদ সহ অটোরিকশাটি আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।