প্যানেল মেয়র ও যুবলীগ নেতা জাবেদের উদ্যোগে ৫০০ মাস্ক বিতরন


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৪:০৪ পিএম, ২০২০-১১-২২

প্যানেল মেয়র ও যুবলীগ নেতা জাবেদের উদ্যোগে ৫০০  মাস্ক বিতরন

করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও এক যোগে কাজ করে যাচ্ছে জেলাপ্রশাসন,জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন সহ ব্যক্তিগত উদ্যোগে জনসচেতনতা মূলক কার্যক্রম ইতিমধ্যেই পাহাড়ের সকল আপাময় জনসাধারণের চোখে বিদ্যমান ।

 তারই ধারাবাহিকতায় প্যানেল মেয়র জামাল উদ্দিন ও রাঙামাটি জেলার ৭ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদ এর উদ্যোগে ফিসারী ঘাট এরিয়াতে ৫০০ মাস্ক বিতরণ করা হয়।
রোববার সকালে শহরের ফিসারী ঘাটে যেসকল শ্রমিক মাস্ক ছাড়া কাজ করছে তাদের মুখে মাস্ক পরিয়ে দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)  রাঙামাটি জেলার ব্যবস্থাপক লে কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম।
মাস্ক বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, বিএফডিসির উপ-ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সহ আরো অনেকে।

মাস্ক পরিয়ে দেয়ার সময় করোনা কালে মাস্ক ব্যবহারের ভূমিকা সম্পর্কে উপস্থাপন করে বলেন, যেহেতু সরকার মাস্ক বাধ্যতামূলক করেছে তাই আমাদের সকলকে মাস্ক ব্যবহারে আগ্রহী হতে হবে এবং নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সহকর্মীদেরও মাস্ক ব্যবহারে আগ্রহী করতে হবে।