রাজস্থলীতে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ !


রাজস্থলী প্রতিনিধি    |    ১২:৩০ পিএম, ২০২০-১১-২২

রাজস্থলীতে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ !

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় রাজস্থলী হতে রবিবার (২২ নভেম্বর) সকাল  নয়টায় রাঙ্গামাটির উদ্যোশ্যে ছেড়ে যাওয়া শাহ আমানত (চট্র মেট্রো -০২-০৪-০১০২ নামক বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে।

অাহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।দুর্ঘটনায় সিএনজি'টি  দুমড়ে মুছড়ে যায়।খবর পেয়ে স্থানীয় বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনাবাহিনী ও ডংছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা অাহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরন করে। 

স্থানীয়রা জানান,সকাল দশ টায় জাহাজভাঙা এলাকার  হাতিমারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাসটি রাস্তার মাঝখানে উল্টে পড়ে যাওয়াতে দীর্ঘক্ষন যান চলাচলে বন্ধ ছিল।পরে সেনাবাহিনীর সহায়তায় একটি ট্রাক দিয়ে রাস্তায় পড়ে থাকা বাসটি সড়ানোরপর যান চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনার পরপর বাসের হেলপার ও চালক পলাতক রয়েছে।