নূর হোসেন মামুন | ১০:৫৭ পিএম, ২০২০-১১-১৫
কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক ১০টি বিশেষ ব্র্যাল্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ই নভেম্বর) বিকালে শীলছড়ি মাঠ প্রাঙ্গনে শতাধিক মহিলার উপস্থিতিতে সচেতনতামূলক এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কাপ্তাই উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো. হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এর আগে ভিডিও কনভারসেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণযোগযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার) মো. আবু তৈয়ব।
কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন। উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউপি সদস্য মো. মাহাবুব আলম, উপজেলা কৃষকলীগ নেতা সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুনসহ আরও অনেকে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited