ওমর ফারুক সুমন | ০১:৫৭ এএম, ২০২০-১১-১৪
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী আঞ্চলিক দুই সংগঠন জেএসএস (সন্তু) ও জেএসএস (এএনলারমা) দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে।
এতে উভয় পক্ষ প্রায় ৪০০ রাউন্ড গুলিবর্ষণ করে এতে জেএসএস সন্তু দলের দুই জন নিহতের সংবাদ ছড়িয়ে পরলেও পুলিশ ও আঞ্চলিক দুই সংগঠন নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ১৩ নবেম্বর রাত ১০ ঘটিকায় উপজেলার তালুকদার পাড়ায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান গুলাগুলির বিষয়টি শিকার করে ৪০০ রাউন্ড গুলিবিনিময়ের কথা নিশ্চিত করেন। ঘটনার পরপরই বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালায় এসময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করে। তবে হতাহতের কোন আলামত পাওয়া যায়নি বলে জানায় বিজিবি। এদিকে স্বরন কালের ভয়ানক এই গুলি বিনিময়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
এ বিষয়ে আঞ্চলিক দলের কোন দায়িত্বশীল ব্যাক্তির বক্তব্য পাওয়া যায়নি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited