শহিদুল ইসলাম হৃদয় | ০৭:২১ পিএম, ২০২০-১১-১২
বিশ্বকে তাক লাগিয়ে দেয়া করোনা ভাইরাস সম্পর্কে সকলে অবগত থাকলেও দেশ থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব বিলুপ্ত না হওয়ার আগেই, মানুষ করোনার সতর্কতামূলক বাণী গুলো বিলুপ্তি করে অবাধে রাস্তায় চলাচল করতে দেখা মিলছে প্রতিনিয়ত। সার দেশের এই চিত্রের সাথে কোনো অংশে কম নয় পাহাড়ি জেলা রাঙামাটিতেও। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগে সকল আপামর জনসাধারণকে মাস্ক পড়া বাধ্যতা মূলক ও মানুষকে করোনা কালে মাস্ক প্রয়োজনীয়তার জানান দিতে বিশেষ এক অভিযান পরিচালনা করেছেন রাঙামাটি জেলার পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শহরের মূল সড়কের কয়েকটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবীর পিপিএম-সেবার নির্দেশনায় ও রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ ইসমাইল, রাঙামাটি কোতয়ালী থানার এসআই অরুপ সহ পুলিশের অন্যান্য সদস্যরা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের বলেন, আমরা করোনার শুরু থেকে জেলার মানুষ মাস্ক পড়ে যাতে ঘরের বাহির হয় তার প্রচার-প্রচারণা চালিয়ে আসছি এবং মোটর সাইকেল আরোহীরা যাতে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাই তার জন্যও আমরা তৎপরতা চালিয়ে আসছি। তারই অংশ হিসাবে আমরা এই অভিযান পরিচালনা করেছি। রাঙামাটি জেলা যেহেতু পর্যটন বান্ধব এলাকা সেহেতু এখানে আগত পর্যটক ও স্থানীয় সকল মানুষ যাতে করে মাস্ক পড়ে চলাফেরা করে এবং মাস্ক বাধ্যতামূলক করতে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমাদের পুলিশ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা আজ মাঠে থেকে এই অভিযান পরিচালনা করেছে।
তার পাশাপাশি রাঙামাটি যেহেতু পাহাড়ি এলাকা এখানে মোটর সাইকেল যোগে মানুষ ঘোরাফেরা করার সময় হঠাৎ কোনো দুর্ঘটনা না হওয়ার কথা চিন্তা করে সকল মোটর সাইকেল আরোহী যাতে হেলমেট পড়ে মোটর সাইকেল চালাই সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে হেলমেট ব্যবহারের প্রতি মনোযোগী করতে মোটর সাইকেল চালকদেরকে নামিয়ে গাড়ি আটকে রেখে বাসা থেকে হেলমেট নিয়ে এসে গাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে, রাস্তায় গাড়ি নিয়ে বাহির হলেই হেলমেট পড়া বাধ্যতামূলক সম্পর্কে জানান দিয়ে করোনার সচেতনাতার পাশাপাশি এই কাজও আমরা করছি।
এদিকে, রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত রাঙামাটি জেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় করোনা মহামারি থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে রাঙামাটির জেলাপ্রশাসক একেএম মামুনুর রশিদ “নো মাস্ক নো সার্ভিস” মন্তব্য কর জেলা প্রশাসক সভাপতিত্বের বক্তব্যে আরো বলেন, বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছে, শীতের প্রকোপ দেখা দিলে আমাদের দেশেও করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। মরণঘাতী এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে হলে আমাদের নিজেদের প্রোটেকশন নিজেদেরকেই নিতে হবে। নিজেদেরকে সুরক্ষা করার সর্বোত্তম পন্থা হচ্ছে স্বাস্থবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বা হাত ধোয়া।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে “নো মাস্ক নো সার্ভিস” এর। তাই আমাদের রাঙামাটিতেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ ব্যাংক, বাজার, দোকানে দায়িত্বরতরা একযোগে যদি জনগণের মাঝে একটি বিষয় ফুটিয়ে তুলতে পারি যে আমরা মুখে মাস্ক পড়া ছাড়া কোনো ব্যক্তিকে সেবা বা সার্ভিস দিবোনা। তাহলে জনগণের মাস্ক পরিধান ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না। দেশের এই দুর্যোগময় সময়ে আমরা সকলে এক হয়ে কাজ করলে আমরা রাঙামাটি জেলাকে করোনা মুক্ত রাখাসহ দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করতে সক্ষম হবো।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited