নানিয়ারচরে নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


মাহাদি বিন সুলতান    |    ১২:৫৮ এএম, ২০২০-১১-১২

নানিয়ারচরে  নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নানিয়ারচরে লিডারশিপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় হলরুমে নানিয়ারচর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি)'র আয়োজনে এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। 

এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, লীন প্রকল্পের নির্বাহী পরিচালক সজল কান্তি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক 
পবন কুমার চাকমা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। 

পবন কুমার চাকমা এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি বার্তা পৌঁছে দেওয়া, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যপরিধি, জাতীয় পুষ্টিনীতি সুষ্ঠভাবে বাস্তবায়ন, জনগণের বিশেষত শিশু-কিশোর, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা-সহ সব নাগরিকের পুষ্টি অবস্থার উন্নতি সাধন এবং ২০২৫ সালের মধ্যে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের সূচক ও লক্ষমাত্রা সম্পর্কে আলোচনা করেন।