শশুর বাড়ীতে এসে জামাই নিখোঁজ


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:২০ পিএম, ২০২০-১১-১০

শশুর বাড়ীতে এসে জামাই নিখোঁজ

সুদূর পিরোজপুর হতে রাঙামাটির নানিয়ারচর শশুর বাড়িতে বেড়াতে আসা মোঃ- রুবেল হাওলাদার (২৩) নামে এক যুবক নিখোঁজ হয়।

দীর্ঘ প্রায় দের বছর পর ০৫ নভেম্বর বৃহঃপ্রতিবার বিকেল ০৪ ঘটিকায় শশুর বাড়ি নানিয়ারচর বুড়িঘাট এলাকায় আসে  মো ঃ- রুবেল হাওলাদার পরদিন সকালে রুবেল তার শশুর বাড়ির লোকজনের সাথে কথা বলতে গিয়ে তার সহধর্মিণীকে নিয়ে যাওয়ার কথা বললে মোঃ-রুবেল হাওলাদার এর শশুর তাকে তার অবিভাবক ছাড়া মেয়ে দিতে পারবো না এবং কনো প্রকার সিদ্ধান্ত ছাড়া মেয়েকে যেতে দিবো না বলেন এবং পরবর্তীতে মোঃ-রুবেল হাওলাদার সেইদিন শুক্রবার জুমা নামাজে একা একা যায়।নামাজ শেষে সে বাসায় না ফিরলে খোজাখুজি করে তার শশুর বাড়ির লোক জন সহ স্থানীয়রা।

নিখোঁজ ব্যাক্তির শশুর মোঃ হারুন - জানান,তার মেয়ে জামাই পিরোজপুর জেলা হতে আমাদের বাড়ীতে বেড়াতে এসে ০৬ শুক্রবার নভেম্বর সকালে আমার মেয়ে তার শশুর বাড়িতে যাওয়া প্রসঙ্গে কথা উঠলে আমি তার অবিভাবকহীন মেয়ে তুলে দিবো না বলি।পরে জুমা নামায শেষে তাকে আর খুজে পাওয়া যায় নি এবং আমার বেয়াই এর বাসায় ব্যাবহৃত ১টি মোবাইল সেখানে কল দিলে মাঝে মাঝে বন্ধ,সং যোগ দেয়া সম্ভব হচ্চেনা,ওয়েটিং ও কেটে দেয়,এবং অদ্যবদি তাকে খুঁজে না পাওয়ায় উক্ত ঘটনায় আমি বাদী হয়ে অাজ ০৯ নভেম্বর সোমবার নানিয়ারচর থানায় নিখোঁজের ব্যাপারে সাধারন ডায়েরী করি।

এ ব্যাপারে জানতে চাইলে নানিয়ারচর থানার এ এস আই মোঃ-রওশন জামান জানান,আমরা বেতার যোগে সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিটে বার্তাদাতার মাধ্যমে বিষয়টি প্রেরণ করছি,প্রত্যকটি ইউনিট থেকে যার যার অবস্থান থেকে তদন্ত ও খোজ চলতেছে।