যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৮ পিএম, ২০২০-১১-১০

যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের  সমন্বয় সভা

আজ ১০ নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় বরকল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় সভা এবং প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয় বরকল উপজেলা’র প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন যুব স্বেচ্ছাসেবকদের। যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিট হতে যুব কার্যকরী কমিটির উপ-যুব প্রধান-০২ মুমতাহেনা চৌধুরী (মুমু), রানা দে,সুনয়ন চাকমা,এ বি জুনায়েদ, প্রশিক্ষণ. যে কোন বিপর্যয়ে সামনের সারিতে থাকা যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাদক, ইভটিজিং সহ সমাজের বিশৃঙ্খল কাজ থেকে দূরে রাখতে সহায়তা করে এসব স্বেচ্ছাসেবী কর্মকান্ড।

নবাগত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে জেলা ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ বলেন স্বেচ্ছায় শ্রম মানেই নিজ ঘরের খেয়ে এলাকা, সমাজ, উপজেলা,জেলা তথাকথিত দেশের জন্য মানবতার সেবক হয়ে কাজ করে। স্বেচ্ছায় কাজে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা কখনোই অন্য কাজে পাবেন না। যে কোন বিপর্যয়ে যুব রেড ক্রিসেন্ট’র ছায়াতলে এসে স্বেচ্ছায় কাজ করার আহ্বান জানানো হয় সকলদের উদ্দেশ্যে।