প্রেস বিজ্ঞপ্তি | ০৮:৫৮ পিএম, ২০২০-১১-০৯
সোমবার (০৯ নভেম্বর) সকালে পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ‘কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা উন্নয়নে অভ্যন্তরীণ প্রশিক্ষণ” উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব রমা রাণী রায়। প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব রমা রাণী রায় বলেন- মন্ত্রণালয় এবং আওতাধীন সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের রুপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তি যথাযথ বাস্তবায়নে পরিষদের কর্মকর্তা/কর্মচারিদের দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজ মানে পরিষদেরই কাজ। মন্ত্রণালয় ৬টি সংস্থার(তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড) কাজের সমন্বয় করে। পরিষদগুলো কাজ করলেও পরিষদের কাজের তথ্য ব্যবস্থাপনা/ডকুমেন্টাশন খুবই দুর্বল। এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো তথ্য ব্যবস্থাপনা/ডকুমেন্টাশন এর ক্ষেত্রে খুবই ভালো। পরিষদের ৭৫ শতাংশ কাজ উন্নয়নমূলক এবং ২৫ শতাংশ দাপ্তরিক। এই কাজগুলো সঠিক এবং স্বচ্ছতার সাথে করতে হলে কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের বিকল্প নাই।
তিনি আরও বলেন, পরিষদগুলোর জনবল ঘাটতি আছে এ বিষয়টি মন্ত্রণালয় অবগত আছে। এজন্যে পরিষদগুলোর জনবল ঘাটতি মিটানোর জন্য জনবল কাঠামো সংশোধন করা হচ্ছে। তবুও দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে সবাইকে কাজ করে যেতে হবে। তিনি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ জনসম্পদ সৃষ্টিতে জেলা পরিষদের উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান।
প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরীসহ পরিষদের কর্মচারিরা অংশগ্রহণ করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited