রাঙামাটিতে শীগ্রই আইসিইউ স্থাপন হবেঃডিসি মামুনুর রশীদ


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৫:৫৯ পিএম, ২০২০-১১-০৮

রাঙামাটিতে শীগ্রই আইসিইউ স্থাপন হবেঃডিসি মামুনুর রশীদ

বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ লক্ষ করা যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছে দেশেও করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। মরণ ঘাতি এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে হলে আমাদের নিজেদের প্রোটেকশন নিজেদেরকেই দিতে হবে। নিজেদেরকে প্রোটেকশন করার সর্বোচ্চ উত্তম প্রন্থা হচ্ছে স্বাস্থবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বা হাত ধোয়ার মাধ্যমে আমাদের সচেতন হতে হবে।
রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ একথা বলেন।তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠাণ গুলোকে বলা হয়েছে “নো মাস্ক নো সার্ভিস” তাই আমাদের রাঙামাটিতেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠাণ সহ ব্যাংক, বাজার, দোকান ইত্যাদিতে দায়িত্বরতরা একযোগে যদি জনগণের মাঝে একটি বিষয় ফুটিয়ে তুলতে পারি যে আমরা মুখে মাস্ক পড়া ছাড়া কোনো ব্যক্তিকে সেবা বা সার্ভিস দিবোনা। তাহলে জনগণের মাস্ক পরিধাণ ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না। দেশের এই দুর্যোগময় সময়ে আমরা সকলে এক হয়ে কাজ করলে আমরা রাঙামাটি জেলাকে করোনা মুক্ত রাখা সহ দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করতে সক্ষম হবো।এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালে তিন শয্যা বিশিষ্ঠ আইসিইউ স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক।

মাসিক আইন শৃঙ্খলা সভায় রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শিল্পী রানী রায়,  অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ছুফিউল্লাহ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা সহ সরকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান প্রতিনিধিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।