নানিয়ারচরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:৪০ পিএম, ২০২০-১১-০৭

নানিয়ারচরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

নানিয়ারচরে উপজেলা বিএনপির  আয়োজনে  ০৭ নভেেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় নানিয়ারচর উপজেলা বি এন পির অস্থায়ী কার্যালয়ে ঐতিহাসিক ০৭ই নভেম্বর বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে নানিয়ারচর উপজেলা বি এন পির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় নানিয়ারচর ইউনিয়ন বি,এন,পি সভাপতি মোঃ-তুতি মিয়া এর সভাপতিত্বে ও নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ-আলী এর সঞ্চালনায় সভায়
উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মোঃ-নুরুজ্জামান হাওলাদার, উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক মোঃ-ফারুক হাওলাদার, উপজেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক মোঃ-কবির হোসেন,উপজেলা যুবদল,ছাত্রদল,শ্রমিক দল,মহিলা দল,সহ ইউনিয়ন ওয়ার্ডের বিভিন্ন নেতা কর্মী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এ দিনে অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেন সিপাহী-জনতা।সিপাহী-জনতার এই বিপ্লবের মাধ্যমে একনায়কতন্ত্র,অধিকার হরণ ও নৈরাজ্যের পরিবেশের অবসান ঘটে।
আলোচনা সভায় নানিয়ারচর উপজেলা( বি এন পি) সভাপতি মোঃ-নুরুজ্জামান হাওলাদার বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশায় রেখে জনমানুষের অধিকার হরণ,জনমানুষের জীবনযাত্রা খর্ব করে সকল প্রকার অধিকার কেরে নিয়েছিল,নারী নির্যাতনের দূর্দশা সহো যেসকল অন্যায় অত্যাচার হয়েছিল এখন ও সেই ধারাবাহিকতায় দেশ পরিচালিত হচ্ছে। আর এই ধারাবাহিকতার অবসান ঘটাতে হলে আরো একটি ০৭ ই নভেম্বর স্বাধিত করতে হবে।