প্রেস বিজ্ঞপ্তি | ০৩:১৪ পিএম, ২০২০-১১-০৭
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় শনিবার (৭ নভেম্বর) সকালে রাঙ্গামাটিতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে দিবসটি বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এরপরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে(এনেক্স ভবন) সকলে আলোচনাসভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যন বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহবায়ক ত্রিদীব কান্তি দাশের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যন বৃষ কেতু চাকমা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও আয়-বৈষম্য পরিহার করে সমবায়ের মাধ্যমে এবং পারষ্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ, বিশ^াস ও মূল্যবোধের চর্চা করে সমবায় পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহŸান জানান।
তিনি বলেন, সরকারের টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে সুনিশ্চিত করতে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে সমবায়ের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মুখাপেক্ষী না হয়ে সমবায়ী পূঁজি স্বল্প সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করে উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে এলাকাভিত্তিক আত্বকর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য বাজারজাতকরণ এবং আয় বৃদ্ধিমূলক প্রকল্প বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন তিনি। পরে জেলার ১০টি সমবায় সমিতিকে সম্মানী ভাতার চেক বিতরণ করেন অতিথিরা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited