রাঙ্গামাটি জেলা পরিষদের ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ বিতরণ


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৯:২০ পিএম, ২০২০-১১-০৬

রাঙ্গামাটি জেলা পরিষদের ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

জেলাপরিষদ কর্তৃক জুরাছড়ি উপজেলায় আজ শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাঝে  ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে কদর খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি ডিঙি নৌকা, দুরহাট ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম,তবলা,ঘিলাতুলি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল খেলার বুট,বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে জার্সি এবং আটটি ধর্মীয় উপসনালয়ে প্রতি দশ হাজার টাকা করে নগদ ৮০ হাজার টাকা বিতরণ করেন জেলাপরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।এতে প্রত্যেক প্রতিষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন,বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুরু হয়েছে,সকলে যাহাতে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় উৎসব পালন করা হয় সেজন্য বিহার পরিচালনা কমিটির কাছে এসব অনুরোধ করেন।