গোলাম মোস্তফা | ১২:০৪ এএম, ২০২০-১১-০৫
রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার এখন আলো হারিয়ে অন্ধকারে। রাতে আধারে শহীদ মিনারকে আলোকিত করা এবং সৌন্দর্য বর্ধনে লাগানো স্ট্রিট ল্যাম্পের বাতি বা স্ট্যান্ডের অস্তিত্ব নেই। এমনকি শহীদ মিনারের পাশে লাগানো ল্যাম্পের গ্লাস ভেঙ্গে বেরিয়ে আছে সার্কিট।
লোহার রেলিং ভেঙ্গে খুলে নিয়েছে লোহাগুলো। রক্ষা পায়নি ওয়ালের গ্রিল। শহীদ মিনার মাদকাসক্ত তরুণ ও মাদককারবারীদের খুব উত্তম জায়গায় পরিণত হয়েছে । এদিকে শিক্ষিত সমাজ বলছে শহিদ মিনারের সৌন্দর্য রক্ষা ও বখাটেদের হাত থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
স্থানীয়রা জানান, শহীদ মিনারের এই বেহাল অবস্থার জন্য বখাটে তরুণরা দায়ী। তারা তাদের মাদক সেবনের স্থান হিসেবে শহীদ মিনারের এই জায়গাকেই বেঁছে নিয়ছে। কাচের ল্যাম্প থেকে শুরু করে ওয়ালের গ্রিল এবং লোহার রেলিং ভাঙা সবগুলোই তাদের কাজ ।এলাকাবাসী ও সচেতন মহল শহীদ মিনারের সম্মান ও সৌন্দর্য্য রক্ষা এবং প্রকৃতি প্রেমিদের নিরাপত্তার জন্য প্রহরী নিয়োগের দাবী জানান।শহীদ মিনারের সম্পত্তি রক্ষার্থে নিরাপত্তা প্রহরী নিয়োগের পরিকল্পনা কথা জানিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। নিরাপত্তা প্রহরী নিয়োগের বিষয়টি অতিশীগ্রই বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited