নূর হোসেন মামুন | ০৬:০৭ পিএম, ২০২০-১১-০২
কাপ্তাইয়ের জাতীয় উদ্যানের রাম পাহাড়ে সোমবার (২ নভেম্বর) বেলা দেড়টায় ৮ ফুট দৈর্ঘের একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। এর আগে খাদ্য সংকটে লোকালয়ে এলে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া ৪১বিজিবি এলাকা থেকে উদ্ধার করা হয় অজগর সাপটিকে।
অবমুক্তকালীন সময়ে উপস্থিত ছিলেন, কাপ্তাই বন বিভাগের রেঞ্জার এস. এম মাহাবুব উল আলম, রাম পাহাড় বিটের বিট কর্মকর্তা শহীদুল ইসলাম, বন কর্মী জয়নাল আবেদীন সহ আরও অনেকে।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জার মাহাবুব আলম জানান, সকালে বিজিবি ক্যাম্প এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ এর নির্দেশে সাপটি রাম পাহাড়ে অবমুক্ত করা হয়। সাপটি ৮ফুট দৈর্ঘের।
বন্যপ্রাণীর খাদ্য ব্যবস্থায় বন বিভাগকে কোন বরাদ্ধ না আগ্রহ থাকলেও উদ্যোগ নিতে ব্যার্থ হওয়ার কথা জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জার এস. এম মাহাবুব উল আলম। গত ১বছরে লোকালয়ে আসা ৩০টি অজগরকে রাম পাহাড়ে অবমুক্ত করেছে বনবিভাগ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited