বিলাইছড়ি প্রতিনিধি | ০৮:৪৩ পিএম, ২০২০-১১-০১
"মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। রোববার সকাল ১০টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তর‘র আয়োজনে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনে বিলাইছড়ি উপজেলা সম্মেলন কক্ষে বিলাইছড়ি ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতি সভাপতি আকাশ মার্মার সঞ্চালনায় ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বীরত্তম তঞ্চঙ্গ্যা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি উপজেলা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা এবং বিশেষ অতিথি হিসাবে সাবেক ন্যাশনাল সার্ভিস কর্মচারী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলো রঞ্জন। স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রুপম চাকমা।
অনুষ্ঠানের সভাপতি বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী বলেন, বর্তমান সরকার বেকার যুবদের প্রতিষ্ঠিত করার জন্য যুব উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের ঋণ দিয়ে সহযোগিতা করছে সরকার। বর্তমানে বেকারত্বের হার কমেছে।
প্রধান অতিথি বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যুবকদের স্বনির্ভর করতে এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে দিবসটি পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস′।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে অনেক বেকারত্ব কমেছে সরকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
অনুষ্টানের শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীরত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী শিক্ষিত বেকার যুবকের আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনের জন্য ২ যুব ও ১ যুবমহিলার হাতে ২লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন এবং বিকাল ৪ ঘটিকার সময় বিলাইছড়ি ১নং সদর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড ধুপ্যাচর এলাকায় আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited