বিলাইছড়িতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৮:৪৩ পিএম, ২০২০-১১-০১

বিলাইছড়িতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

"মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। রোববার সকাল ১০টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তর‘র আয়োজনে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনে বিলাইছড়ি উপজেলা সম্মেলন কক্ষে বিলাইছড়ি ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতি সভাপতি আকাশ মার্মার সঞ্চালনায় ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বীরত্তম তঞ্চঙ্গ্যা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি উপজেলা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা এবং বিশেষ অতিথি হিসাবে সাবেক ন্যাশনাল সার্ভিস কর্মচারী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলো রঞ্জন। স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রুপম চাকমা। 

অনুষ্ঠানের সভাপতি বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী বলেন, বর্তমান সরকার বেকার যুবদের প্রতিষ্ঠিত করার জন্য যুব উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের ঋণ দিয়ে সহযোগিতা করছে সরকার। বর্তমানে বেকারত্বের হার কমেছে। 

প্রধান অতিথি বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যুবকদের স্বনির্ভর করতে এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে দিবসটি পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস‌′।  

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে অনেক বেকারত্ব কমেছে সরকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

অনুষ্টানের শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীরত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী শিক্ষিত বেকার যুবকের আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনের জন্য ২ যুব ও ১ যুবমহিলার হাতে ২লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন এবং বিকাল ৪ ঘটিকার সময় বিলাইছড়ি ১নং সদর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড ধুপ্যাচর এলাকায় আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।