প্রিয় রাঙামাটি'র সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত


মাসুদ পারভেজ নির্জন    |    ০৪:৩৬ পিএম, ২০২০-১১-০১

প্রিয় রাঙামাটি'র সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত

"আর নয় করোনা ভয়, থাকবো সচেতন করবো জয়"  এই স্লোগানে স্বেচ্ছাসেবী  সামাজিক সংগঠন "প্রিয় রাঙামাটি" এর সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রিয় রাঙামাটির আয়োজনে বনরুপা সোনালী ব্যাংকের সম্মুখে এই সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক প্লে-কার্ড হাতে "প্রিয় রাঙামাটি" এর স্বেচ্চাসেবীরা সর্বস্তরের মানুষদের সচেতন করেন এবং সকল বয়সী মানুষদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করানো হয়।

এসময় কো-অর্ডিনেটর প্রিয়া হক ও  মোঃ আজাদুল ইসলাম জিসাত এর নেতৃত্বে  প্রিয় রাঙামাটি সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী,  সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদার , সিনিয়র সদস্য তাজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন কায়সার, মায়েচিং মারমা,বিশাল চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।