রাজস্থলী প্রতিনিধি | ০৪:১৯ পিএম, ২০২০-১০-৩১
"মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় রাজস্থলীতে পালন হল কমিউনিটি পুলিশিং ডে। ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় রাজস্থলী থানা কমপ্লেক্স থেকে শুরু করে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর ঘুরে বিভিন্ন দিক প্রদক্ষিন করে র্যালীটি হল রুমে এসে শেষ হয়। পরে থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খানের সভাপতিত্বে ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুকের উপস্থাপনায় আলোচনা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন নিয়াজী সহ থানার পুলিশ সদস্য, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার হেডম্যান, কার্বারী রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, পুলিশকে জনগণের দোরগোড়ায় পৌছাতে হবে। প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা ও অনুপ্রেরনায় বাংলাদেশকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে কাজ করছি আমরা সবাই। সবার আগে পুলিশ হবে দুূনীতিমুক্ত, মাদকমুক্ত। দুর্নীতিতে ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স"।
তিনি আরো বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। আমরা চাই মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত দেশ।অপরাধী যত ক্ষমতাবান হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
সভাপতির বক্তব্যে ওসি মফজল আহমদ খান বলেন,রাজস্থলীতে জনগনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ অঙ্গীকারাবদ্ধ। মাদক, ইভটিজিং ধর্ষনের মত সামাজিক সমস্যা রোধকল্পে প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করুন।
যে কোন ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানাকে জানানোর পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে আহবান জানান। পুলিশের সেবা কে জনগনের দৌড়গোড়ায় পৌছে দেয়া পুলিশের সেবা কে অধিকতর গতিশীল কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য রাজস্থলী উপজেলায় থানার অধীনে তিনটি বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited