বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৪:০৪ পিএম, ২০২০-১০-৩১

বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি থানার আয়োজনে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক জনাব দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বাঘাইছড়ি থানা কমিউনিটি পুলিশং এর সেক্রেটারি উসমান গনিসহ বাঘাইছড়ি থানার কর্মকর্তা/ কর্মচারী ও কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ উপস্থিত ছিলেন।  

আলোচনা সভার সভাপতিসহ কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী উসমান গণি এবং উপ পরিদর্শক রানা বডুয়া বক্তব্যে বলেন, চলমান দেশব্যাপী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয়টি গুরুত্ব নিয়ে বাঘাইছড়ি উপজেলা এলাকার সকল প্রকার অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোন ধরনের অপরাধের সংবাদ পাওয়া গেলে তা থানাকে অবহিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।