বাঘাইছড়ি প্রতিনিধি | ০৪:০৪ পিএম, ২০২০-১০-৩১
বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি থানার আয়োজনে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক জনাব দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বাঘাইছড়ি থানা কমিউনিটি পুলিশং এর সেক্রেটারি উসমান গনিসহ বাঘাইছড়ি থানার কর্মকর্তা/ কর্মচারী ও কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতিসহ কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী উসমান গণি এবং উপ পরিদর্শক রানা বডুয়া বক্তব্যে বলেন, চলমান দেশব্যাপী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয়টি গুরুত্ব নিয়ে বাঘাইছড়ি উপজেলা এলাকার সকল প্রকার অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোন ধরনের অপরাধের সংবাদ পাওয়া গেলে তা থানাকে অবহিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited