নিজস্ব প্রতিবেদক | ০৮:০১ পিএম, ২০২০-১০-৩০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি শনিবার রাঙামাটি সফরে আসছেন। চট্টগ্রাম ও রাঙামাটিতে তিনদিনের সরকারি সফরের অংশ হিসেবে শনিবার তিনি রাঙামাটিতে অবস্থান করবেন। এ সময় তিনি কাপ্তাই হ্রদে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কার্যক্রম পরিদর্শন ছাড়াও প্রাণী সম্পদ বিভাগ এবং মৎস্য মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী রেজাউল করিমের এটাই প্রথম রাঙামাটি সফর। দেশে মিঠা পানির মাছের অন্যতম উৎস্য এশিয়া বিখ্যাত কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ হতে দেশের মোট মৎস্য চাহিদার অন্তত ১০ শতাংশ উৎপাদন আসে। কাপ্তাই হ্রদের মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ার কারণে সারাদেশে এই হ্রদের মাছের চাহিদা ব্যাপক। কাপ্তাই হ্রদ ঘিরে পরিকল্পিত মৎস্য উৎপাদনের একাধিক প্রস্তাব বিএফডিসি এবং মন্ত্রণালয়ে জমা থাকলেও অতীতের মন্ত্রী ও কর্মকর্তাদের কেউই বিষয়গুলো গুরুত্বের সাথে না নেওয়ায় এই হ্রদ হতে মৎস্য ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুফল আসছে না। কাগজে কলমে প্রতি বছরই আনুপাতিক হারে রাজস্ব আয় বাড়লেও এ নিয়ে নানাজনের নানা বক্তব্য রয়েছে।
অভিজ্ঞজনদের মত হলো, হ্রদ ঘিরে একটি সুদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা গেলে এই হ্রদ হতেই দেশের মোট মৎস্য চাহিদার ২৫ শতাংশ উৎপাদন করা সম্ভব। তবে সে ক্ষেত্রে হ্রদ ড্রেজিংসহ খাঁচায় মৎস্য চাষের পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে।
মৎস্য মন্ত্রীর একান্ত সচিব ড. আবু নাইম মোহাম্মদ আব্দুস সবুর স্বাক্ষরিত সফর কর্মসূচিতে জানানো হয়েছে, মন্ত্রী বৃহস্পতিবার চট্টগ্রাম পৌঁছবেন। সেখানে তিনি মেরিন ফিশারিজ এর কার্যক্রম, হালদা এবং বিএফডিসির কার্যক্রম পরিদর্শন ছাড়াও বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। শনিবার সকালে রাঙামাটি পৌঁছে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ্রগ্রহণ শেষে রাঙামাটিতেই রাত্রি যাপন করবেন তিনি। রোববার সকালে মন্ত্রী রাঙামাটি ত্যাগ করার কথা রয়েছে।
দেশের একজন প্রথিত যশা আইনজীবী এবং আইনজীবীদের নেতা হিসেবে দেশে ব্যাপকভাবে পরিচিত মুক্তিযোদ্ধা এডভোকেট শ ম রেজাউল করিম এমপি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদেই প্রথম মন্ত্রী সভার সদস্য হিসেবে যোগ দেন। শুরুর দিকে তিনি পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও পরে তাকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। অত্যন্ত সজ্জন ও গণমাধ্যমবান্ধব এই মন্ত্রী ইতোমধ্যে সততার কারণে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তার সফর কাপ্তাই হ্রদ ঘিরে নব দিগন্তের সূচনা করবে বলে আশা করে রাঙামাটিবাসী।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited