কাপ্তাই প্রতিনিধি | ০৪:২৭ পিএম, ২০২০-১০-২৫
কাপ্তাইয়ে মুজিব বর্ষে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষ্যে ‘এলজিএসপি -৩’ এর অর্থায়নে নতুন বাজার ও জেটিঘাট বাজারে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ই অক্টোবর) সকালে কাপ্তাই ইউপি মিলনায়তনে ১টি টমটম গাড়ী, ২০টি প্লাস্টিকের ডাস্টবিন, কোদাল-বেলচাসহ পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে পোষাক বিতরণ করেন রাঙামাটির জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব বর্ষে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে অনেকদূর। ঢাকা-চট্টগ্রামের ন্যায় প্রতিটি সেবা যেন উপজেলা, ইউনিয়ন কিংবা গ্রামে সমপরিমাণে ভোগ করা যায় সেই লক্ষেই কাজ করছি আমরা। এই আয়োজন নিঃসন্দেহে সমাজ পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। কাপ্তাই সিএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি আ.লীগের সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নূর উদ্দিন সুমন, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতির লি. এর সভাপতি জয়নাল আবেদীন, সা. সম্পাদক একরামুল হক এবং জেটিঘাট বণিক কল্যান সমবায় সমিতির সা. সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিম উদ্দিন সহ আরও অনেকে। পরে জেলা প্রশাসক কাপ্তাই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited