নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৬ পিএম, ২০২০-১০-২৪
রাঙামাটি-চট্রগ্রাম সড়কসহ রাঙামাটিতে সড়ক বিভাগের অধীনস্থ সড়ক গুলোতে যে সকল উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে সে কাজগুলো দ্রুত শেষ করার তাগাদা দিয়েছেন বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের(সওজ) এর প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন।
শনিবার রাঙামাটি সফরে এসে কলেজ গেইট সংলগ্ন সড়ক বিভাগের হলরুমে সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় এই তাগাদা দেন। এসময় রাঙামাটিতে সড়ক অধিদপ্তরে উন্নয়ন কর্মকান্ডগুলো যাচাই-বাছাই করেন এবং সঠিক নিয়মে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্রগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল ওয়াহিদ,সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম,চট্রগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ,খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমেদ ফয়সাল,রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমেদ ফয়সাল উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে তিনি রাঙমাটির সড়ক বিভাগের উন্নয়ন কর্মকান্ডগুলো পরিদর্শন করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited