কাপ্তাইয়ে কাজু বাদাম ও কফি গবেষনা বিষয়ক কৃষক-কৃষানির প্রশিক্ষণ অনুষ্ঠিত


কাপ্তাই প্রতিনিধি    |    ০১:২৪ পিএম, ২০২২-১২-২৮

কাপ্তাইয়ে কাজু বাদাম ও কফি গবেষনা বিষয়ক কৃষক-কৃষানির প্রশিক্ষণ অনুষ্ঠিত

 রাঙামাটির  কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজু বাদাম ও কফি গবেষনা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬০ জন কৃষন-কৃষানিকে নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের " কিন্নরী " সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা কৃষি  কর্মকর্তা মোঃ শামসুল আলম চৌধুরী। 
 কাপ্তাই কৃষি বিভাগের  উপ সহকারী কৃষি কর্মকর্তা আল মাহমুদ ফারুক এর সঞ্চালনায় এইসময় প্রশিক্ষণ প্রদান করেন  উপ সহকারী কৃষি কর্মকর্তা উথাইপ্রু মারমা।