কাপ্তাইয়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির সভা


কাপ্তাই প্রতিনিধি    |    ০৩:১৮ পিএম, ২০২২-১২-২৭

কাপ্তাইয়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির সভা

রাঙামাটির কাপ্তাইয়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজম্যান্ট  (সিএমসির) কমিটির  সভা মঙ্গলবার (২৭ ডিসেম্বর)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ " কিন্নরী" তে অনুষ্ঠিত হয়। 
সিএমসি কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সঞ্চালনায় এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল  লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী,  কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আপেল চাকমা সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন, বাল্য বিবাহ এবং  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম ও কমিটির সহযোগিতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।